ঈদের আগে ত্বকের যত্ন নিন এ গরমে সকল ভেজষ গাছ-পালার মাধ্যমে

       ঈদের আগে ত্বকের যত্ন
              নিন এই গরমে



রোজার এই সময়ে সারাদিন যেহেতু পানি খাওয়া হয় না, তাই দিনের শেষে অনেকেই পানিশূণ্যতায় ভোগেন। এই কারণে অনেকের ক্ষেত্রে দেখা যায় ত্বকের শুষ্কতা। অথচ কিছুদিন পরেই ঈদ! সেজন্যে চাই বাড়তি যত্ন। আসুন জেনে নিই কিছু সহজ সমাধান

তৈলাক্ত ত্বকের জন্য লেবুর রস ও ডিমের সাদা অংশ (ফেটানো) সমপরিমাণে মিশিয়ে মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হবে।

গোলাপজলের সঙ্গে মুলতানি মাটি ও এক চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করুন। তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য এটি বেশ ভাল একটি মাস্ক।

দুধের সরের সঙ্গে এক চিমটি হলুদ ও কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে উপরের দিকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করুন পাঁচ মিনিট। এরপর ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সম্ভব হলে এই মিশ্রণ প্রতিদিন ব্যবহার করা যেতে পারে। টানা সাত দিন ব্যবহারে ত্বকের শুষ্কভাব অনেকটাই কমে আসবে।

ঈদের আগের  দিন প্রতিদিন গোসলের আগে ১ চা চামচ মধুর সাথে/২  চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট লাগিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের ঔজ্জ্বল্য ফিরে আসবে।

স্বাভাবিক ত্বকের জন্য চন্দন বাটা এক টেবিল চামচ, টমেটোর রস এক চা চামচ, শসার রস এক চা চামচ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাক মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

হাতে বা ত্বকে রোদে পোড়া ভাব থাকলে লাগাতে পারেন কাঁচা হলুদ বাটা। কাঁচা হলুদ বেটে শুকানোর আগ পর্যন্ত মুখে বা হাতে লাগিয়ে রাখুন। এরপর শুধু পানি দিয়ে ধুয়ে ফেলবেন। ত্বকে সোনালী আভা আনতেও এটি ব্যবহার করতে পারেন।

এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে Facebook সেয়ার করুন

Share This

পৃষ্ঠাসমূহ