রোদ-বৃষ্টিতে শিশুদের যত্ নিবেন যে ভাবে!

আবহাওয়ার আচরণ এখন এই গরম তো এই বৃষ্টি। এমন পরিবেশে দ্রুত অসুস্থ হয় শিশুরা।
১। হালকা সুতির কাপড় পরাতে হবে। রোজ গোসল করানোর চেষ্টা করুন।
২। ভেজা শরীরে পাউডার লাগাবেন না। শরীর ভালোভাবে মুছে নিন।
৩। ঘামে ভেজা জামাকাপড় দ্রুত পালটে দিন। বাড়ি ফিরে হাত-পা ধুয়ে নিন।
৪। গরমে ডায়াপার থেকে ফুসকুড়ি বা র্যাশ হয়, তাই এ সময় ডায়াপার না পরানোই ভালো। পরালেও বারবার পাল্টে দিন এবং পরানোর আগে ত্বকে ভ্যাসলিন লাগিয়ে নিন।
৫। খাবার ও পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিসের প্রকোপ থেকে বাঁচাতে শিশুকে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করান।
৬। পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। ১ থেকে ৩ বছরের জন্য এক থেকে সোয়া এক লিটার, ৪ থেকে ৮ বছরের জন্য দেড় থেকে দুই লিটার এবং ৯ থেকে ১৬ বছরের শিশুর জন্য দুই থেকে আড়াই লিটার পানি পান প্রয়োজন। শিশু যদি অস্থিরতা প্রকাশ করে, চোখ কোটরে ঢুকে যায় বা প্রস্রাব কমে যায়, তবে বুঝতে হবে পানিশূন্যতা হয়েছে, তখন বেশি পরিমাণে পানি খাওয়াতে হবে।
৭। খেলাধুলার পর প্রচুর পানি বা লেবুর শরবত, ডাবের পানি ইত্যাদি পান করতে দিন। এতে লবণের অভাব পূরণ হবে।
ভাল থাকবেন সুস্থ থাকবেন!!!
https://m.youtube.com/watch?v=rOU2sQiEhM0&itct=CA4QpDAYASITCNei7_Gq49MCFYK6nAodTVMJhDIGcmVsbWZ1SNiZiKrioYWfNw%3D%3D&gl=US&client=mv-google&hl=en