সবথেকে জনপ্রিয় ও অর্থ উপার্জন কারি শ্রেষ্ট মুভি বাহুবলি কেন এত জনপ্রিয় জেনে নিন!

বাহুবলি 2 কেন এই চলচ্চিত্র নিয়ে এতটা হাইপ বা জনপ্রিয়, তার বিস্তারিত থাকছে আজকের আয়োজনে

কাটাপ্পা নে বাহুবলি কো কিউ মারা?” এই ডায়ালগে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

গত শুক্রবার মুক্তি পাওয়া বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর প্রথম দিনের ব্যবসা হয় ১২২ কোটি রুপি। তখনই ধারণা করা হয়েছিল যে নতুন বক্স-অফিস রেকর্ডের দিকে পা বাড়িয়ে রয়েছে ‘বাহুবলী ২’। তাই হয়েছে, মাত্র তিন দিনের মধ্যে বিশ্বজুড়ে ৫৪০ কোটি রুপি ব্যবসা করে ছবিটি।

ভারত ও বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এ ছবিটি মাত্র তিন দিনেই ঘরে তোলে ৫৪০ কোটি রুপি। মুক্তির তৃতীয় দিনে যা বলিউডের সর্বকালের সেরা অর্জনের রেকর্ডও। এসএস রাজমৌলি পরিচালিত এ ছবিটির সিন্দুক এখন থৈ থৈ করছে ভারতের প্রেক্ষাগৃহের ৪১৫ কোটি আর সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও আমেরিকা থেকে পাওয়া ১২৫ কোটি রুপিতে। সব মিলিয়ে- ৫৪০ কোটি রুপি কামিয়েছে এই ছবিটি!

  

এদিকে ভারতীয় বক্স-অফিসের পুরানো অধ্যায়গুলো জানাচ্ছে, তাদের সর্বাধিক ব্যবসাসফল ছবি আমির খানের ‘পিকে’ (৭৯২ কোটি রুপি) ও ‘দাঙ্গাল’ (৭৩০ কোটি রুপি)। এরপরই আছে বাহুবলীর প্রথম পর্ব ‘‌‌বাহুবলী-দ্য বিগেনিং’। এটির আয় ৬৫০ কোটি রুপি!

মোট মিলিয়ে যা বোঝা যায় তা হল- ‌‘বাহুবলী-২’ এর জন্য এসব রেকর্ড এখন ‘ছেলেখেলা’ মাত্র। অনেকেই ধারণা করছেন, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি সব রের্কড ধূলিসাৎ করে দেবে। এমনকি এ সপ্তাহেই এটি ১ হাজার কোটির ঘরেও লাফ দিতে পারে! আর তা হলে ‘বাহুবলী'-এর বাহুবলী-কাটাপ্পা রণক্ষেত্রের ফল হবে আকাশছোঁয়া অর্থপ্রাপ্তি!

উল্লেখ্য, ২০১৫ সালে নির্মিত ‌‘বাহুবলী: দ্য বিগেনিং’-এর দ্বিতীয় পর্ব ‘বাহুবলী: দ্য কনক্লুশন’।
‘বাহুবলী: দ্য কনক্লুশন’ মুক্তি পায় গত শুক্রবার। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন প্রভাষ, আনুশকা শেঠি, রানা দাগ্গুবতি, সত্যরাজ প্রমুখ।

আসলে বাহুবলি ছবিটা আমার কাছে ও খুব ভাল লাগে! পনার কাছে কেমন লাগে কমেন্টে যানাবেন!?

Share This

পৃষ্ঠাসমূহ