মানুষের মূত্র বা গু বা পাইখানা থেকে এবার ফোন চার্জ হবে
ঘাম থেকে শুরু করে আপেল দিয়ে পর্যন্ত কিভাবে স্মার্টফোন চার্জ দেওয়া সম্ভব তা আমরা দেখেছি এবার যদি বলা হয় মানুষের মূত্র দিয়ে চার্জ দেওয়া যাবে তবে তেমন একটা কেউ অবাক হবে না।
ব্রিটেনের ব্রিস্টলের একটি গবেষণাগারে বিজ্ঞানীরা মূত্র থেকে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করছেন। গবেষণার অংশ হিসেবে অনেক সিলিন্ডার ভর্তি করা হচ্ছে বর্জ্য ও মূত্র দিয়ে। আর তা থেকেই উৎপন্ন হচ্ছে ইলেকট্রন নামক উপাদান যা দিয়ে তৈরি হতে পারে বিদ্যুৎ।
মূত্র থেকে উৎপন্ন বিদ্যুতে অন্তত পক্ষে চার্জ দেওয়া যাবে স্মার্টফোন এবং জ্বালানো যাবে কয়েকটি লাইটও। তবে এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এমন একটি বিশেষ ডিভাইস যার মাধ্যমে মূত্র থেকে উৎপন্ন হবে বিদ্যুৎ। জৈব বিজ্ঞানীরা এ প্রকল্পে এখন ব্যাপক উৎসাহে কাজ করছেন ব্রিস্টল রবোটিক্স ল্যাবরেটরিতে।
বায়োএনার্জির অধ্যাপক ইয়ানিস লেরোপোলস বলেন নষ্টজল ও মূত্র থেকে যে উপাদানটি প্রয়োজন ছিলও সেটি গবেষকরা পেয়েছেন। দু’লিটারের মতো মূত্র থেকে তৈরি হতে পারে ৩০ থেকে ৪০ মিলিওয়াটস বিদ্যুৎ। একটি স্মার্ট ফোন ধীরে ধীরে চার্জ দেওয়া অথবা বাথরুমে যে কটি লাইট থাকে সেগুলোর জন্য এটুকু বিদ্যুৎই যথেষ্ট বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষক দলটি চলতি মাসের শেষের দিকে এর ওপর একটি পরীক্ষাও চালাবে বলে জানিয়েছে।
সবই প্রযুক্তির খেলা!!!!!!!!
সবাই কে tipscountbd ঐর পক্ষ থেকে অগ্রিম ইদমোবরক
