সব থেকে নিরাপদ ও জনপ্রিয় কলিং apps google duo বা ডুয়ো ঐর বিসতারিত

সব কলিং অ্যাপকে ছাড়িয়ে ‘গুগল ডুয়ো’! সবার উপরে


গুগল ডুয়ো’ অ্যাপটিকে ইতোমধ্যে বেস্ট ‘অডিও অ্যান্ড ভিডিও কলিং’ অ্যাপ হিসেবে আখ্যা দিয়েছেন
নামকরা সব প্রযুক্তিবিদগণ।

ফেইসবুক, ভাইবার, স্কাইপ এবং হোয়াটস্‌অ্যাপের রাজত্বে পা রাখতেই সেরার তকমা পেল গুগলের অডিও অ্যান্ড ভিডিও কলিং অ্যাপ- গুগল ডুয়ো।

প্রশ্ন করতে পারেন, এত এত কলিং অ্যাপ থাকতে কেন ‘গুগল ডুয়ো’?

সোজা উত্তরঃ অ্যাপটির নির্ভরযোগ্যতা।

এবার অ্যাপটির ‘নির্ভর ও যোগ্যতা’-কে একটু ব্যাখা করে বলিঃ

১। এন্ড টু এন্ড এনক্রিপশন। অর্থাৎ, গুগলের সর্বোচ্চ সিকিউরিটি আপনার কথোপকথন সম্পূর্ণ গোপন রাখবে। কোনো থার্ড পার্টি আপনার কথোপকথন অ্যাকসেস করতে পারবে না। 

২। একদম সোজা ইন্টারফেস। 

৩। কল রিসিভ করার আগেই অ্যাপটির লাইভ প্রিভিউ ফিচার ‘নক নক’-এ আপনি কলারকে দেখতে পাবেন।

৪। অ্যাপটির হাই কোয়ালিটি রেজুলেশনের ভিডিও ক্রিস্টাল ক্লিয়ার অডিও আপনাকে ইন্টারনেট কলিং-এর এক্সপিরিয়েন্স দেবে একদম অন্য লেভেলে।

৫। অ্যাপটিতে আছে ক্রস প্ল্যাটফর্ম সুবিধা। এর ফলে আপনি অ্যান্ড্রয়েন্ড থেকে আইফোনে এবং আইফোন থেকে অ্যান্ড্রয়েডে কল করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।

অ্যাপটি এর মধ্যে প্রায় ১০কোটি বার ইনস্টল করা হয়েছে এবং গুগল প্লে-স্টোরে এর রেটিং ৫ স্কেলে ৪.৫। অ্যাপটি আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ভার্সনেই চলবে।

Share This

পৃষ্ঠাসমূহ