বাংলাদেশে মাইক্রোসফট ট্রান্সলেটরে বাংলা ভাষা!

      মাইক্রোসফট ট্রান্সলেটরে বাংলা ভাষা!


বাংলাদেশ ও ভারত উপমহাদেশে বাংলা ভাষাভাষীদের সুবিধার্থে অত্যাধুনিক অনুবাদক প্ল্যাটফর্ম ‘মাইক্রোসফট ট্রান্সলেটর’-এ বাংলা ভাষা যুক্ত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

এ প্রসঙ্গে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, “বাংলাদেশ ও এ দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে মাইক্রোসফট ট্রান্সলেটরে বাংলা ভাষা যুক্ত করেছি আমরা।”

বিশ্বের সব মানুষ ও প্রতিষ্ঠানগুলোর দক্ষতা অর্জনের পাশাপাশি, ভাষার বৈচিত্র্যতা যেনো বিশ্বব্যাপী একে অপরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি না করে সে লক্ষ্যে কাজ করছি আমরা। বিশ্বব্যাপী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিগতভাবে মোবাইল ফার্স্ট-ক্লাউড ও ফার্স্ট ওয়ার্ল্ডের মাধ্যমে যুক্ত থাকার পাশাপাশি, অনায়াসে যেন একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে তা নিশ্চিত্ করতেই আমাদের এ পদক্ষেপ। ‘স্থানীয়রা, পর্যটক কিংবা বিশ্বের যেকোনো মানুষ উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, কিন্ডল ও আইওএস ডিভাইসে মাইক্রোসফট ট্রান্সলেটর অ্যাপ ব্যবহার করতে পারবেন।  

মোবাইল অ্যাপ কিংবা ওয়েবে গিয়ে মাইক্রোসফট ট্রান্সলেটর লাইভ ফিচারের মাধ্যমে নয়টি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

Share This

পৃষ্ঠাসমূহ